প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকায় দায়িত্ব পালনরত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা প্রণয় ভার্মা শিগগিরই বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন।

এই নিয়োগের মাধ্যমে তিনি ব্রাসেলসে ভারতের বর্তমান রাষ্ট্রদূত সৌরভ কুমারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে প্রণয় ভার্মা ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন।

ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, তিনি ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেন। ঢাকায় দায়িত্ব পালনের আগে ২০১৯ সালের জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তার কূটনৈতিক ক্যারিয়ারে হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও হ্যানয়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495