যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব, ইসরাইলের সঙ্গে নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার মাধ্যমে এমন একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব, যা উভয় দেশের পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আলোচনায় অগ্রগতির সুযোগ থাকলেও একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যদি আলোচনায় ইসরাইলপন্থি কোনো প্রতিনিধি অংশ নেয়, তবে কোনো ধরনের চুক্তি সম্ভব হবে না।

তিনি আরও সতর্ক করে বলেন, এ ধরনের পরিস্থিতি তৈরি হলে ইরান প্রতিরক্ষামূলক পদক্ষেপ আরও কঠোরভাবে চালিয়ে যাবে। এর ফলে বৈশ্বিক উত্তেজনা বাড়তে পারে এবং বিশ্বকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495