সমালোচনার ঝড়ে ‘যিশু সদৃশ’ সেই ছবি ডিলিট করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি প্রকাশ করে তীব্র সমালোচনার মুখে পড়েন। ছবিটিতে তাকে যিশুর মতো ঐশ্বরিক রূপে উপস্থাপন করা হয়, যা ঘিরে শুরু হয় ব্যাপক বিতর্ক।
ছবিটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়। অনেকেই একে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করেন এবং সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প পরে পোস্টটি মুছে ফেলেন। তিনি দাবি করেন, ছবিটির মাধ্যমে তিনি একজন চিকিৎসকের মতো মানুষের পাশে থাকার বার্তা দিতে চেয়েছিলেন। তবে বিতর্ক থামেনি, বরং তা আরও তীব্র হলে শেষ পর্যন্ত পোস্ট সরিয়ে নিতে বাধ্য হন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে বলেন, এটি মূলত একটি কৌতুকপূর্ণ বিষয় ছিল, যা অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেছেন।