মধ্যপ্রাচ্যের ৫ দেশের কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের বিরুদ্ধে আগ্রাসনে সহযোগিতার অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এ অভিযোগ উত্থাপন করেন।

সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে তিনি দাবি করেন, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক কর্মকাণ্ডে পরোক্ষভাবে সহায়তা করেছে।

চিঠিতে বলা হয়, এসব দেশ তাদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে আগ্রাসনকারীদের সহযোগিতা করেছে। এমনকি কিছু ক্ষেত্রে তারা ১৯৭৪ সালের ১৪ ডিসেম্বর গৃহীত জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে অবৈধ সশস্ত্র হামলায় যুক্ত হয়েছে বলেও অভিযোগ করা হয়।

আমির সাঈদ ইরাভানি তার চিঠিতে আরও উল্লেখ করেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও ইরানের প্রতি সংশ্লিষ্ট দেশগুলোর আন্তর্জাতিক বাধ্যবাধকতার স্পষ্ট লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষয়ক্ষতির জন্য সংশ্লিষ্ট পাঁচ দেশকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে, যার মধ্যে বস্তুগত ও নৈতিক—উভয় ধরনের ক্ষতির প্রতিকার অন্তর্ভুক্ত থাকবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495