ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, দখলদার ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি) জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে ইতালি ও ইসরায়েল পারস্পরিকভাবে সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণা বিনিময় করে থাকে।

ইতালির বার্তাসংস্থা আনসা-কে দেওয়া এক বক্তব্যে জর্জিয়া মেলোনি বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন বাতিল করেছে।”

বিশ্লেষকদের মতে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাত এবং ইরানে ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ক্রমশ শীতল হচ্ছে।

উল্লেখ্য, ইতালির আগে স্পেনও ইসরায়েলে যুদ্ধাস্ত্র সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। এবার একই পথে হাঁটল ইতালিও। সূত্র: এএফপি

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495