লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি: ট্রাম্পের কূটনীতির প্রশংসা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে লেবানন ও ইসরায়েলের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে এই উদ্যোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহসী ও বিচক্ষণ কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেছেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ বলেন, এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করবে বলে পাকিস্তান আশাবাদী। তিনি আরও জানান, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সব ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানায়।

এদিকে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর লেবানন ও ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এই চুক্তির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

উল্লেখ্য, শুক্রবার লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা শেষে উভয় পক্ষ স্থানীয় সময় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495