হামলা করে আমাকে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনা তাকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না। এই হামলা তার যুদ্ধজয়ের লক্ষ্যকেও ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

গুলির ঘটনার পর হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া থেকে এটি আমাকে থামাতে পারবে না। এ ঘটনার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত নই। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এর সঙ্গে কোনো যোগসূত্র পাওয়া যায়নি।’

এর আগে তিনি কিছুটা সংশয় প্রকাশ করে বলেছিলেন, হামলার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনই বলা কঠিন। তদন্তকারীরা হামলাকারীর উদ্দেশ্য খতিয়ে দেখছেন এবং প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী একাই এ ঘটনা ঘটিয়েছে।

এদিকে ট্রাম্প আরও জানান, ইরানের দেওয়া আলোচনার প্রস্তাব পছন্দ না হওয়ায় মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495