যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার, তদন্তে চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা বে এলাকার জলপথ থেকে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন ধরে নিখোঁজ থাকা ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এই ডক্টরাল শিক্ষার্থীর সন্ধানে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছিল।

রোববার (২৬ এপ্রিল) স্থানীয় সময় গভীর রাতে ফ্লোরিডা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। উদ্ধার হওয়া মরদেহের অংশ পিনেলাস কাউন্টি থেকে পাওয়া যায়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, ইন্টারস্টেট ২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ এলাকার কাছাকাছি, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের সেন্ট পিটার্সবার্গ অংশের নিকটে এটি উদ্ধার করা হয়।

এর আগে গত সপ্তাহে একইসঙ্গে নিখোঁজ হন নাহিদা বৃষ্টি ও আরেক শিক্ষার্থী জামিল লিমন। পরে গত শুক্রবার (২৪ এপ্রিল) ট্যাম্পার কাছে একটি সেতুর ওপর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় লিমনের ২৬ বছর বয়সী রুমমেট হিশাম আবুঘরবেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্রসহ পরিকল্পিত প্রথম-ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, ট্যাম্পা বে’র হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে লিমনের মরদেহ একাধিক কালো ইউটিলিটি ব্যাগের মধ্যে পচনধরা অবস্থায় পাওয়া যায়। তদন্তকারীদের ধারণা, বৃষ্টির মরদেহও একইভাবে গোপন ও সরিয়ে ফেলা হয়েছে।

তবে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের পেছনের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ। তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495