বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে টিভিকে, মুখ্যমন্ত্রী হতে পারেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৭:০১ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের অগ্রগতি দেখিয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (তিভিকে)। বিভিন্ন বিশ্লেষণী সূত্রের তথ্য অনুযায়ী, দলটি এখন পর্যন্ত প্রায় ১৪৫টি আসনে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে পিভেলু নামের একটি বিশ্লেষণী পোর্টাল।

এবারের নির্বাচনে তামিলনাড়ুর মোট ২৩৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ২৩ এপ্রিল। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে একটি দলকে অন্তত ১১৮টি আসনে জয় পেতে হয়। অন্যদিকে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তিভিকে প্রায় ১০৫টি আসনে এগিয়ে আছে বলে জানা গেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, থালাপতি বিজয়ের দল তিভিকে এবারই প্রথমবারের মতো নির্বাচনী মাঠে অংশ নেয়। প্রথমবারেই এমন অগ্রগতি রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চমক হিসেবে দেখা হচ্ছে।

থালাপতি বিজয়ের আসল নাম চন্দ্রশেখর জোসেফ বিজয়। যদিও তার দল আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদে কাউকে ঘোষণা করেনি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, দলটি সরকার গঠন করলে থালাপতি বিজয়ই হতে পারেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন থালাপতি বিজয়। তিনি তখন জানান, রাজনীতি তার জন্য কোনো শখ নয় বরং জনগণের সেবা করার একটি মিশন। জনপ্রিয় চলচ্চিত্র তারকার পরিচিতিকে কাজে লাগিয়ে প্রথম নির্বাচনী অংশগ্রহণেই তিনি রাজ্যের বড় রাজনৈতিক শক্তিগুলোর জন্য শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495