পদত্যাগে অনড় মমতা, বরখাস্তের হুঁশিয়ারি হিমন্ত শর্মার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:২৬ পিএম

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগে অনীহার প্রেক্ষাপটে তাকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেন, নানা বিতর্ক ও অভিযোগের পরও দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের জনগণ মমতাকে ‘সহ্য’ করে এসেছে।

মঙ্গলবার (৫ মে) এক বিশেষ সাক্ষাৎকারে সংবাদমাধ্যমের প্রধান নির্বাহী ও সম্পাদক-প্রধান রাহুল কানওয়ালের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

হিমন্ত শর্মা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছায় পদত্যাগ না করলে সাংবিধানিক প্রক্রিয়ায় তাকে অপসারণ করা হতে পারে। তার ভাষায়, ‘দেশ কোনো ব্যক্তির ইচ্ছামতো পরিচালিত হয় না। রাজ্যপাল নির্দিষ্ট সময় পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, এরপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।’

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি আরও বলেন, ফল ঘোষণার পরও যদি কেউ দাবি করেন তার কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়া হয়েছে, তাহলে একই যুক্তিতে অন্যরাও এমন দাবি তুলতে পারে। তার মতে, এ ধরনের অভিযোগে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।

উল্লেখ্য, টানা তিন দফা ক্ষমতায় থাকার পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজিত হন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ফলাফল প্রত্যাখ্যান করে তিনি পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন। তার অভিযোগ, নির্বাচনে কারচুপির মাধ্যমে প্রতিপক্ষ সুবিধা নিয়েছে।

এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি পরাজিত হননি এবং তাই রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রশ্নই ওঠে না।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495