চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:২৪ পিএম

ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চলমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (৬ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ঠিক এক সপ্তাহ পরই চীন সফরে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ১৪ ও ১৫ মে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন, যা এই বৈঠকের গুরুত্ব আরও বাড়িয়েছে।

বৈঠকে আব্বাস আরাগচি বলেন, চীন ইরানের ঘনিষ্ঠ বন্ধু এবং বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার প্রসঙ্গে বলেন, ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি ছাড়া ইরান কোনো কিছুই গ্রহণ করবে না। নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অন্যদিকে, ওয়াং ই হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি, চলমান সংকট সমাধানে আলোচনার পথকেই সবচেয়ে কার্যকর বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এটিই আব্বাস আরাগচির প্রথম চীন সফর। এর আগে তিনি অন্তত তিনবার ফোনে ওয়াং ই-এর সঙ্গে আলোচনা করেছেন।

বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে ইরান তিনটি বার্তা দিতে চায়—যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করা, ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন নিশ্চিত করা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495