যুদ্ধবিরতি নিয়ে ইরানের জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:৩৬ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে ইরানের দেওয়া জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উত্থাপিত গুরুত্বপূর্ণ দাবিগুলো পূরণে ব্যর্থ হয়েছে তেহরান। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের সন্তোষজনক সমাধান দেয়নি দেশটি।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান কয়েকটি পাল্টা প্রস্তাব দিয়েছে। তবে সেগুলোও মার্কিন প্রশাসনের প্রধান শর্ত পূরণ করতে পারেনি।

ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেন, প্রায় পাঁচ দশক ধরে ইরান আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সময়ক্ষেপণের কৌশল অনুসরণ করে আসছে।

তিনি বলেন, ‘তারা শুধু বিলম্ব করছে। বিলম্ব, বিলম্ব, বিলম্ব।’

যুদ্ধবিরতি ইস্যুতে কয়েক দিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই হরমুজ প্রণালি, নৌ-অবরোধ ও সামরিক উত্তেজনা ঘিরে পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495