হরমুজে ফ্রান্স-যুক্তরাজ্যের নৌ মোতায়েনের খবরে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:৪১ এএম

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তার অজুহাতে ফ্রান্স বা যুক্তরাজ্য সামরিক উপস্থিতি বাড়ালে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, এমন পদক্ষেপ কৌশলগত এ জলপথকে সামরিকীকরণের শামিল হবে।

রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানা যায়।

কাজেম গরিবাবাদি বলেন, সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে কখনো সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিশেষ করে যেসব দেশ নিজেরাই আঞ্চলিক সংকটের অংশ, তাদের উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি অত্যন্ত স্পর্শকাতর একটি আঞ্চলিক জলপথ এবং এটি বাইরের শক্তিগুলোর যৌথ সম্পদ নয়।

এদিকে কেনিয়ায় এক সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ দাবি করেন, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা ফ্রান্সের নেই। বরং ইরানের সঙ্গে সমন্বয় করেই সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে চায় প্যারিস।

এর আগে চলতি সপ্তাহে ফরাসি সশস্ত্র বাহিনী জানায়, ভবিষ্যৎ সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে।

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিরাপদ রাখতে ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগের অংশ হিসেবেই এ মোতায়েন হতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495