চীনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের পর এই প্রথমবারের মতো চীন সফর করছেন তিনি।

বুধবার (১৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং বৃহস্পতিবার ও শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

ধারণা করা হচ্ছে, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, তাইওয়ান পরিস্থিতি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু উঠে আসবে।

চীনের উদ্দেশে রওনা হওয়ার আগে ট্রাম্প জানান, শি জিনপিংয়ের সঙ্গে ইরান ইস্যুতে দীর্ঘ আলোচনা করবেন তিনি। তবে এবারের সফরের সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ক।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও শি জিনপিংয়ের এই বৈঠক শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, বৈশ্বিক কূটনীতি ও আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495