ভারতের পর পাকিস্তানেও ‘তেলাপোকা’ নামে রাজনৈতিক দলের হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ভারতে ব্যঙ্গধর্মী রাজনৈতিক দল গঠনের পর এবার পাকিস্তানেও একই ধরনের নামে একাধিক রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, পাকিস্তানে অন্তত তিনটি দল বা অনলাইনভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেগুলোর নামের সঙ্গে ‘তেলাপোকা’ শব্দটি যুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ‘তেলাপোকা আওয়ামী লীগ’, ‘তেলাপোকা আওয়ামী পার্টি’ এবং ‘মুত্তাহিদা তেলাপোকা আন্দোলন’।

এসব সংগঠনের সামাজিক যোগাযোগমাধ্যম পাতায় দাবি করা হয়েছে, তারা তরুণদের রাজনৈতিক কণ্ঠস্বর হিসেবে কাজ করতে চায়। কিছু পাতার পরিচিতিতে উল্লেখ করা হয়েছে, সমাজব্যবস্থায় যারা নিজেদের উপেক্ষিত মনে করেন, তাদের প্রতিনিধিত্ব করাই এসব সংগঠনের মূল উদ্দেশ্য।

জানা গেছে, এসব প্ল্যাটফর্ম পাকিস্তানের প্রচলিত রাজনৈতিক বাস্তবতার বাইরে বিকল্প রাজনৈতিক অবস্থান তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে বিভিন্ন পাতায় সবুজ ও সাদা রঙের নকশা ব্যবহার করা হয়েছে, যা পাকিস্তানের জাতীয় পতাকার রঙের সঙ্গে মিল রয়েছে।

ভারতে এই ব্যঙ্গধর্মী রাজনৈতিক ধারণার সূচনা হয়েছিল একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। বেকার তরুণদের নিয়ে করা এক মন্তব্যের প্রতিবাদ থেকেই অনলাইনভিত্তিক রাজনৈতিক উদ্যোগের জন্ম হয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়।

এর ধারাবাহিকতায় পাকিস্তানেও এসব অনলাইন সংগঠন দ্রুত অনুসারী বাড়াতে শুরু করেছে। কয়েকটি পাতায় সরাসরি স্বীকার করা হয়েছে যে, তারা ভারতের অনলাইন আন্দোলন থেকে অনুপ্রাণিত।

বর্তমানে ব্যঙ্গাত্মক এসব রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘিরে দুই দেশের নেট দুনিয়ায় নতুন করে বিতর্ক ও আলোচনা তৈরি হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495