ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:২৯ পিএম

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং তেহরান বিষয়টি ভালোভাবেই জানে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, চলমান উত্তেজনার খুব শিগগিরই সমাপ্তি ঘটতে পারে।

নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, ইরান ও ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বিশ্ব কীভাবে দেখছে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, “ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? মন্দ না। ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে, ইরানের যুদ্ধে যে খরচ হয়েছে, তার প্রায় ২৫ গুণ উঠে এসেছে।”

তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলার। তবে বিভিন্ন বিশ্লেষকের মতে, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495