ইসরাইলি গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:০২ পিএম
ইরানের হরমোজগান প্রদেশে একটি ইসরাইলি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বিষয়টি জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, ইরানের নৌবাহিনীর সহযোগিতায় ভূপাতিত হওয়া ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ড্রোনটি ‘অরবিটার’ মডেলের একটি নজরদারি ড্রোন বলে উল্লেখ করা হয়েছে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হচ্ছিল। তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে এটি ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত ইসরাইলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা