৩৫ দিনে ৫০টি ইঁদুর খেয়ে পদক জিতলেন চীনা নারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:১২ পিএম
চীনের ঝেজিয়াং প্রদেশের একটি দ্বীপে ৩৫ দিন ধরে চলা ওয়াইল্ডারনেস সারভাইভাল প্রতিযোগিতায় ২৫ বছর বয়সী ঝাও তিয়েঝু তৃতীয় স্থান অর্জন করেছেন। এই কঠোর পরিবেশে টিকে থাকার জন্য তিনি মোট ৫০টি ইঁদুর শিকার করেছেন, চামড়া ছাড়িয়ে পুড়িয়ে খেয়েছেন এবং কিছু শুকনো মাংস জমিয়ে রেখেছিলেন।
ঝাও জানিয়েছেন, প্রতিযোগিতার সবচেয়ে বড় লাভ হলো তার ওজন প্রায় ১৪ কেজি কমানো। ৮৫ কেজি থেকে ৭১ কেজি ওজন পর্যন্ত নামার জন্য তিনি উচ্চ প্রোটিনযুক্ত খাবার খেয়েছেন, যার মধ্যে ইঁদুরের পাশাপাশি কাঁকড়া, সামুদ্রিক আর্চিন এবং অ্যাবালোনও ছিল।

প্রতিযোগিতাটি ১লা অক্টোবর শুরু হয় এবং ৫ নভেম্বর পর্যন্ত ঝাও বন্য পরিবেশে টিকে ছিলেন। তার সংগ্রহ করা ব্রোঞ্জ পদকের সঙ্গে তিনি ৭,৫০০ ইউয়ান (প্রায় ১,০০০ মার্কিন ডলার) নগদ পুরস্কারও পান।
ঝাওকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপ, পোকার কামড় এবং তীব্র রোদ সহ্য করতে হয়েছে। ৪ নভেম্বর একটি ঘূর্ণিঝড়ের কারণে তিনি প্রতিযোগিতা থেকে সরে আসেন। ভবিষ্যতে আরও ওয়াইল্ডারনেস সারভাইভাল ইভেন্টে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ঝাও, আশা করছেন পরেরবার আরও ১৫ কেজি ওজন কমাতে পারবেন।