বাবরি মসজিদের জন্য অনলাইনে ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এলো হুমায়ুনের বাড়িতে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

ছবি: সংগৃহীত

মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে বাবরি মসজিদ নির্মাণের জন্য অনুদান হিসেবে আসা নগদ অর্থ গণনার কাজ চলছে।

শনিবার (৬ ডিসেম্বর) বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে রেজিনগরে ভিত্তিপ্রস্তর স্থাপন করার দিন থেকেই অনুদান গ্রহণ শুরু হয়। হুমায়ুন কবীর জানান, মসজিদ নির্মাণে প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন হবে। ইতিমধ্যে অনলাইনে প্রায় ৯৩ লাখ টাকা জমা পড়েছে এবং নগদ অর্থে ১১টি ট্রাঙ্ক ভর্তি অর্থ পৌঁছেছে।

হুমায়ুন কবীর আরও জানিয়েছেন, এক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি একাই ৮০ কোটি টাকা অনুদান দেবেন। এছাড়া আরও বহু মানুষ এই প্রকল্পে অর্থ প্রদান করছেন।

এখন পর্যন্ত ৭টি ট্রাঙ্ক খোলা হয়েছে, যেগুলো থেকে ৩৭ লাখ টাকা নগদ পাওয়া গেছে। উপস্থিত আলেম-উলামা এবং সাঁট মেশিন ব্যবহার করে ৩০ জন করে টাকা গুনছেন। হুমায়ুন দাবি করেছেন, এখনও পর্যন্ত এক কোটি ১০ লাখ টাকা অনুদান সংগ্রহ হয়েছে এবং আরও অনেকে এই উদ্যোগে যুক্ত হচ্ছেন।

অনুদানের এই বিপুল স্রোত দেখে স্পষ্ট যে, তহবিলের অভাব হবে না। তবে আগামী ২০২৬ সালের নির্বাচনেও এই উদ্যোগের রাজনৈতিক প্রভাব কতটা পড়বে, তা সময়ই দেখাবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495