ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার দাবি হাসানুল হক ইনুর

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার আবেদন করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) ইনুর পক্ষে তার আইনজীবীরা ট্রাইব্যুনাল-২-এ এ আবেদন দাখিল করেন।

মামলাটি ২০২০ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত ছয়টি হত্যা, উসকানি ও ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ সংক্রান্ত। আদালতে ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলমান।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) মামলার পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন কাশিমপুর কারাগার-২-এর সাবেক ডেপুটি জেলা কর্মকর্তা সাখাওয়াত হোসেন জব্দ তালিকার সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। এছাড়া আসামিপক্ষের আইনজীবীরা সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ পুলিশের এসআই শাহেদ জোবায়ের লরেন্সকে জেরা করেন।

উল্লেখ্য, লরেন্স এর আগে ৮ ডিসেম্বর জবানবন্দি দিয়েছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495