৩ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিটসহ সব নথি হেফাজতে নেয়ার নির্দেশ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইকোর্টে আবেদন জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ তুলে এই ৩ আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ নির্বাচনি নথি হাইকোর্টের হেফাজতে রাখার নির্দেশ পেয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচনি ট্রাইব্যুনাল এই নির্দেশনা জারি করে।
গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার অধীনে নির্বাচনি অনিয়মের অভিযোগে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়েছিল। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এই আবেদনের শুনানি গ্রহণ করবেন।
এ প্রসঙ্গে জানা গেছে, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে। তবে উচ্চ আদালতের নির্দেশ থাকায় এই ৩ আসনের ফলাফলের গেজেট এখনও প্রকাশিত হয়নি।