প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২২ এএম
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসানকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্ব থেকে ফেরত নিয়ে তার মূল কর্ম-অধিক্ষেত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তার চাকরি আবারও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।