খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

ছবি: সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

এছাড়া দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের মন্ত্রী ও কূটনৈতিক প্রতিনিধিরাও জানাজায় উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সকালে একটি বিশেষ ফ্লাইটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় তার মৃত্যুর খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, চীন, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা গভীর শোক প্রকাশ করে। শোকবার্তায় বিশ্বনেতারা বাংলাদেশের গণতন্ত্র ও নারী নেতৃত্বে খালেদা জিয়ার অবদানের প্রশংসা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। অনেকের মতে, তার মৃত্যু শুধু একজন নেত্রীর বিদায় নয়, বরং বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495