বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করা হবে: ধর্ম উপদেষ্টা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ইসলামি শিক্ষা বিস্তারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামের মৌলিক শিক্ষা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে উচ্চশিক্ষা পর্যায়ে কোরআনের শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। দায়িত্বে থাকার সময় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।

এ সময় ড. খালিদ হোসেন জানান, ইমাম, আলেম এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করবে সরকার। পাশাপাশি বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ তৈরিতে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ও মনির হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495