তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যে কথা হলো

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

রোববার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই নেতা বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি ও কূটনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ ছাড়া ফোনালাপে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে পারস্পরিক যোগাযোগ বজায় রাখা এবং দ্বিপক্ষীয় ঘনিষ্ঠতা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495