আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে তা ন‍্যাক্কারজনক: ফারুকী

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ দেশের বিভিন্ন স্তরের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এবার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যাক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব‍্যথিত হয়েছেন।’

তিনি আরও লিখেছেন, ‘গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনাও কি একই প্রেক্ষাপট দ্বারা প্রভাবিত হয়েছে, তা সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ, সেটাও দেখা হবে।’

উপদেষ্টা ফারুকী আরও জানান, ‘যারা আমাকে উদ্দেশ‍্য করে বাংলাদেশে সব রকম প্ল্যাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর—এটি মূলত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়। আমি ইতিমধ্যেই এই উদ্বেগ তথ্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি।’

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495