মুছাব্বির হত্যায় মূল শুটার জিনাতসহ ৩ জন গ্রেপ্তার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুছাব্বির হত্যার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে মূল শুটার জিনাতও রয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ এবং গাজীপুর জেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গত ৭ ডিসেম্বর রাতে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে মুছাব্বিরকে হত্যা করে। এতে তার সঙ্গে থাকা আবু সুফিয়ানও গুলিবিদ্ধ হন, যাকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহত মুছাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্র জানায়, মুছাব্বির এবং তার সহকর্মীরা স্টার কাবাবের গলিতে আড্ডা দিচ্ছিলেন, তখন দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495