ইসির তৃতীয় আপিল শুনানিতে ৪১ প্রার্থীর মনোনয়ন বহাল, ২৪ জনের নাকচ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১১:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত আপিল শুনানির তৃতীয় দিনে ৪১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে ২৪ জন প্রার্থীর আপিল নাকচ হয়েছে, এবং ৪ জন প্রার্থীর আপিল এখনও অপেক্ষমাণ রয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়। ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, প্রথম দুই দিনের শুনানিতে মোট ১০৯ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। এতে তৃতীয় দিনের ফলাফলসহ তিন দিনের মোট প্রার্থি ১৫০ জন।

শুনানিতে পাবনা-২ আসনের ১৬১/২০২৬ নম্বর আপিল আইনি জটিলতার কারণে অনুষ্ঠিত হয়নি। চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা নিজের ১৫৭/২০২৬ নম্বর আপিল প্রত্যাহার করেছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আপিল শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। মোট ৬৪৫টি আপিল শুনানি হবে, যার মধ্যে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল জমা দেওয়া হয়েছিল। রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে ৭২৩টি মনোনয়ন বাতিল করেছেন।

নির্বাচন সংক্রান্ত সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে। ভোট গ্রহণ নির্ধারিত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495