ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রতীক বরাদ্দ বুধবার, বৃহস্পতিবার শুরু প্রচারণা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:০০ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। এ অবস্থায় বুধবার (২১ জানুয়ারি) বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। তবে সংসদ নির্বাচন ও গণভোটে আলাদা ব্যালটে ভোট গ্রহণ করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি প্রার্থী বৈধ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, প্রার্থীদের চূড়ান্ত তালিকা বাংলা বর্ণানুক্রমে সাজিয়ে প্রকাশ করা হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495