জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাক, চাওয়া হচ্ছে অর্থ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল ফোন নাম্বার হ্যাকড হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সতর্কবার্তা দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে উপদেষ্টা লিখেছেন, ‌‘আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো অর্থ সাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন। ধন্যবাদ।’

উল্লেখ্য, ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495