স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি গ্রেপ্তার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম

ছবি: সংগৃহীত

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথিসহ চারজনকে উত্তরা পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী। তিনি বলেন, “ড. মো. সাফিকুর রহমান গ্রেপ্তার আছেন।”

উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ জানান, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতনের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। গত রাত সাড়ে ৩টার দিকে সেই মামলায় সাফিকুর রহমান, তার স্ত্রী বিথি এবং বাসার অন্য দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়।

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার শীর্ষ কর্মকর্তার হঠাৎ গ্রেপ্তারের খবর প্রশাসনিক ও সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ড. সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। তিনি ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495