চূড়ান্ত গেজেটে বাদ পড়লেন পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
৪৪তম বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শামীম শাহরিয়ার চূড়ান্ত গেজেটে স্থান পাননি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত চূড়ান্ত গেজেটে শামীমের নাম নেই। এর ফলে ১ হাজার ৪৯০ জনের চূড়ান্ত নিয়োগ তালিকায় বাদ পড়েছেন ১৮৬ জন প্রার্থী, যার মধ্যে শামীমও রয়েছেন।
এর আগে গত ৩০ জুন পিএসসি ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ওই সময়ে শামীম পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং তখন হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেছেন।
শামীমের শিক্ষাজীবন শুরু হয় সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে, এরপর নটরডেম কলেজে এইচএসসি সম্পন্ন করেন। চূড়ান্ত ফলাফলে প্রথম স্থান অর্জন করলেও প্রজ্ঞাপনের তালিকায় নাম বাদ পড়ায় বিসিএস প্রার্থীদের মধ্যে প্রশ্ন ওঠেছে প্রশাসনিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে।