কেউ মনোকষ্ট পেয়ে থাকলে হৃদয়ের অন্তস্থল থেকে বলছি দুঃখিত: প্রেস সচিব

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “যদি কেউ মনোকষ্ট পেয়েছেন, হৃদয়ের অন্তস্থল থেকে বলছি, আমি আপনাদের কাছে দুঃখিত।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সকে তিনি সম্ভবত শেষ প্রেস ব্রিফিং হিসেবে উল্লেখ করেন।

শফিকুল আলম বলেন, “আমরা আশা করব, পরবর্তীকালে যারা প্রেস সচিব বা প্রেস উইংয়ে দায়িত্ব নেবেন, তারা আমাদের দেওয়া তথ্যের এক ইঞ্চিও কম পাবেন না। সংবাদ সবার জন্য উন্মুক্ত থাকা জরুরি। প্রজাতন্ত্রের সরকার কী করছে তা জনগণ জানার অধিকার রাখে।”

তিনি জানান, গত ১৮ মাসে সরকার সম্পর্কিত সব নিউজ দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। “প্রধান উপদেষ্টার পেজে এমন কোনো খবর নেই যা আমরা শেয়ার করি নি। পেজের ভিউ কমপক্ষে ২০ কোটি হয়েছে,” বলেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও জানান শফিকুল আলম। তিনি জানান, “মাঝেমধ্যে যেসব প্রশ্ন ছিল, আমরা সবই নিয়েছি।”

এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা-২০২৬ এবং জাতীয় মৎস্য নীতিমালা-২০২৬ এর খসড়া অনুমোদিত হয়। এছাড়া, বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে কাতারের সশস্ত্র বাহিনীতে জনবল প্রেরণ সম্পর্কিত চুক্তি অনুমোদন পেয়েছে।

তাদের পাশাপাশি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের বিষয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সুপারিশকৃত অংশও নীতিগতভাবে অনুমোদন হয়েছে বলে প্রেস সচিব জানান।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495