ভোটকেন্দ্রে সেলফি তোলা যাবে কি? জানাল ইসি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ ১৭ বছর পর জাতীয় নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছেন নাগরিকরা। অনেকেই ভোট দেওয়ার মুহূর্তটি স্মৃতির জন্য ধরে রাখতে চান। তবে ভোটকেন্দ্রে ছবি তোলা বা সেলফি দেওয়া যাবে কি না—এ নিয়ে রয়েছে স্পষ্ট নির্দেশনা।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে ভোটার, প্রার্থী, এজেন্ট ও সাংবাদিকরা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং ছবি তুলতেও পারবেন।

তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে—গোপন কক্ষে প্রবেশের পর মোবাইল ব্যবহার বা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ ব্যালট দেওয়ার সময় বুথের ভেতরে সেলফি তোলা যাবে না।

সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ব্যবহার সীমিত রাখারও নির্দেশনা রয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ এবং হিজড়া ভোটার ১ লাখ ২২০ জন। সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে—২ লাখ ২৮ হাজার ৪৩১ জন এবং সর্বোচ্চ গাজীপুর-২ আসনে—৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে প্রায় ৮ লাখ নির্বাচনী কর্মকর্তা এবং প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495