শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আগামী সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে টেলিফোনে এই আমন্ত্রণ জানান তারেক রহমান। শপথ অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এদিকে, আজ সোমবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495