ইসি থেকে বাদ দেওয়া হলো ১৫ কর্মীকে

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের ১৫ জন কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, প্রকল্পে কর্মরত ৯ জন আউটসোর্সিং জনবলের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া আরও ৬ জন আউটসোর্সিং কর্মীর নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাতিল করেছে।

সংশ্লিষ্ট মোট ১৫ জনের নামে ইস্যুকৃত সব পরিচয়পত্র ও প্রবেশাধিকার বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবু বকর সিদ্দিক, মো. জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, মো. আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, মো. বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, মো. নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো. আবুল হোসেন সরকার, মো. মিজানুর রহমান ও মো. আনিছুর রহমান। তারা বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন কার্যালয়ে তথ্য নিবন্ধন সহকারী বা সংশ্লিষ্ট পদে কর্মরত ছিলেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পৃথকভাবে কারও বিরুদ্ধে কী ধরনের অভিযোগ ছিল, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি আদেশে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495