১২ মার্চ বা তার আগেই বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা তার দুই-একদিন আগে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্চের মাঝামাঝি সময়েই সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব আনা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুর রহমান।