২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই চাকরি ফেরত পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

দলীয় নিয়োগের অভিযোগের কারণে ২০০৬ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় ৬০০ এসআই ও সার্জেন্ট–কে ফের চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, বাতিল হওয়া নিয়োগের ফাইলটি প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল। আদালতের রায় অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার দপ্তরকে জানিয়ে দিয়েছে যে, তারা ন্যায়বিচার পাবেন এবং পুনঃনিয়োগ নিশ্চিত হবে।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের ২৭০১টি কনস্টেবল পদ বর্তমানে খালি রয়েছে এবং এসব পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পুলিশের কাজে হস্তক্ষেপ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কেউ যদি অবৈধভাবে পুলিশের কাজের ক্ষেত্রে বাধা বা হস্তক্ষেপ করে, তবে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495