১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের কক্ষে অধিবেশন শুরু করবেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদ (১) অনুযায়ী অধিবেশন আহ্বান করেছেন।

প্রথা অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্য ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন। এবার ১২ মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ সংসদের কার্যক্রম শুরু হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495