একযোগে ইসির ১১২ কর্মকর্তাকে বদলি
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) একযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের ১১২ জন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলা ও থানায় বদলি করেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
ইসি জনবল ব্যবস্থাপনার শাখার সহকারি সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। আদেশে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে না গেলে তাদের ইতিমধ্যেই অবমুক্ত ধরা হবে।
এটি ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর নির্বাচন কমিশনের বড় ধরনের কর্মকর্তা বদলির উদ্যোগ।