৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ পিএম
সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করা নয়জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এ এম আকমল হোসেন আজাদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসূফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) মো. মোখলেস উর রহমান এবং কাইয়ুম আরা বেগম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সন্ধ্যায় আরও তিনজন সচিবকে তাদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। প্রশাসনে এই পরিবর্তন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।