নুরুল ইসলামকে চিফ হুইপ করে ৬ হুইপ নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে চিফ হুইপ ও হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বরগুনা-২ আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য।

এছাড়া হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন ছয়জন সংসদ সদস্য। তারা হলেন— হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জিকে গউস, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজাম।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495