ঈদের ছুটি আরও বাড়ল

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০১:০৯ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আরও একদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ মার্চ সারা দেশে নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে সাংবাদিকদের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সভায় প্রথম সংসদ অধিবেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি অনুমোদন দেওয়া হয়েছে।

চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ায় ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করেছে সরকার। এর আগে ঈদকে কেন্দ্র করে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছিল।

ঈদের ছুটি শুরুর আগের দিন ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করবেন।

এদিকে ঈদের এই ছুটির পর ২৪ ও ২৫ মার্চ অতিরিক্ত ছুটি সমন্বয় করা গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১২ দিনের অবকাশ ভোগ করতে পারবেন। কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি এবং এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495