গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:৩৮ এএম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মানসকন্যা’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, আপসহীন সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

আগামীকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি বিভাগে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হবে।

এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিতে কৃতিত্ব অর্জনকারী মোছা. ববিতা খাতুন, সফল জননী নুরবানু কবীর, নির্যাতনের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে জীবনসংগ্রামে জয়ী মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদান রাখা মোছা. আফরোজা ইয়াসমিন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495