৫ দেশ থেকে রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রত্যাহার, ঢাকায় ফিরতে নির্দেশ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে পাঁচটি দেশ থেকে নিযুক্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া সবাইকে অন্তর্বর্তী সরকার চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দিয়েছিল।

রোববার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং ড. মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাদের ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।

প্রত্যাহার করা এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দ্রুত সময়ের মধ্যে ঢাকায় এসে দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495