সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম

ছবি: সংগৃহীত

সংবিধান মেনেই সরকার গঠনসহ সব ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার অতীতের মতোই ভবিষ্যতেও সংবিধানের পথ অনুসরণ করেই এগিয়ে যাবে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু মহল আলাদা করে শপথ নেওয়ার কথা বলছে। বিশেষ করে জামায়াত এ দাবি তুলছে বলে উল্লেখ করে তিনি বলেন, এসব বক্তব্য তারা জোর করে বলছে। তবে সরকার সংবিধান মেনেই দায়িত্বে এসেছে এবং এখনও সেই সংবিধান মেনেই চলছে।

তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতি সরকার শতভাগ অঙ্গীকারাবদ্ধ। সরকার এ সনদের বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা বাস্তবায়ন করা হবে।

সমালোচনাকারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এখন সমালোচনা করছে তারা অল্প কিছুদিন আগেও নির্বাচনের পর সুবিধা বুঝে স্বাক্ষর করেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495