হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে মির্জা আব্বাস
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার মুহূর্তে আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে পরিবারের সদস্যরা তার অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন।
এদিকে মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।