ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:৫১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বর্তমানে সরকারের ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার পদে তাকে নির্বাচিত করা হয়। অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, ডেপুটি স্পিকার পদে একমাত্র মনোনয়ন জমা পড়েছে সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের নামে। তিনি এই দায়িত্ব পালনে সম্মতি জানিয়েছেন বলেও অধিবেশনকে অবহিত করা হয়।
পরে ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালকে নির্বাচনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন।
এরপর প্রস্তাবটি সংসদে কণ্ঠভোটে তোলা হলে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তা গৃহীত হয় এবং ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।