আ. লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, দমনে পদক্ষেপ নেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:১৫ পিএম

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার ২০০১ সালে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন অবস্থায় রেখে ক্ষমতা ছাড়ে এবং পরে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে- এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তীতে ওই বছরের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেয়।

তিনি আরও বলেন, দেশে দুর্নীতি দমনের ক্ষেত্রে বিএনপি নেতৃত্বাধীন সরকারের ইতিবাচক সাফল্যের নজির রয়েছে।

রাষ্ট্রপতির ভাষ্যমতে, ২০০১ সালের জুনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার সময় বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন অবস্থায় রেখে যায়। পরে খালেদা জিয়ার সরকার দায়িত্ব নিয়ে দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন আইন প্রণয়ন করা হয়। এসব উদ্যোগের ফলে বাংলাদেশ ধীরে ধীরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায়। ২০০৬ সালের অক্টোবরের আগেই আন্তর্জাতিক অঙ্গনে দেশটি ‘এশিয়ার উদীয়মান বাঘ’ হিসেবে পরিচিতি পেতে শুরু করে।

অধিবেশনে রাষ্ট্রপতি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ খাতগুলো পুনর্গঠনের জন্য ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে।

তিনি জানান, বর্তমান সরকারের ক্ষেত্রেও দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495