হাদি হত্যার প্রসঙ্গ উঠতেই সংসদে বসে ফুঁপিয়ে কাঁদলেন হাসনাত আবদুল্লাহ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠতেই আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তব্য চলাকালে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ কক্ষে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায়।
বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বক্তব্য দিতে গিয়ে হাদি হত্যার ঘটনা নিয়ে কথা বলেন। এ সময় তার বক্তব্য শুনে পাশের আসনে বসা দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আবেগ ধরে রাখতে পারেননি এবং কাঁদতে শুরু করেন।
সংসদে উপস্থিত সদস্যদের সামনে এ ঘটনা ঘটলে অধিবেশন কক্ষে মুহূর্তেই এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চললেও এই দৃশ্যটি উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে।